MCQBookসব বিষয়Aboutঅনুশীলন শুরু করো →

SSC Accounting MCQ — হিসাববিজ্ঞান বোর্ড প্রশ্ন উত্তরসহ

এসএসসি হিসাববিজ্ঞান বিষয়ের MCQ প্র্যাকটিস করো MCQBook-এ। আগের বছরের বোর্ড প্রশ্ন, অধ্যায়ভিত্তিক অনুশীলন ও মক টেস্ট একসাথে। এই বিষয়ে এখন 259+ প্রশ্ন আছে (Barishal Board, Chattogram Board, Comilla Board, Dhaka Board, Dinajpur Board, Jessore Board ইত্যাদি বোর্ড)। নিচে কিছু নমুনা প্রশ্ন দেওয়া হলো, সবগুলো ফ্রিতে অনুশীলন করতে অ্যাপে যাও।

এই বিষয়ে ফ্রি অনুশীলন করো →

নমুনা MCQ ও উত্তর

1. হিসাববিজ্ঞান তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে?
  1. ক. ব্যবস্থাপক
  2. খ. সরকার
  3. গ. পাওনাদার
  4. ঘ. দেনাদার
উত্তর দেখো

সঠিক উত্তর: ক. ব্যবস্থাপক

Dhaka Board · 2025
2. ব্যবসায়ের জন্য ঋণ গ্রহণ—
  1. ক. মূলধনজাতীয় ব্যয়
  2. খ. মূলধনজাতীয় প্রাপ্তি
  3. গ. বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়
  4. ঘ. মূলধনজাতীয় আয়
উত্তর দেখো

সঠিক উত্তর: খ. মূলধনজাতীয় প্রাপ্তি

Dhaka Board · 2025
3. জমি ক্রয় 50,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট করা হয়েছে। এ ক্ষেত্রে কোন ধরনের ভুল হয়েছে?
  1. ক. নীতিগত ভুল
  2. খ. পরিপূরক ভুল
  3. গ. লেখার ভুল
  4. ঘ. বে-দাখিলার ভুল
উত্তর দেখো

সঠিক উত্তর: ক. নীতিগত ভুল

Dhaka Board · 2025
4. কোন বাট্টা তিনঘরা নগদান বইয়ের ডেবিটে লিপিবদ্ধ হয়?
  1. ক. ক্রয় বাট্টা
  2. খ. প্রদত্ত বাট্টা
  3. গ. বিক্রয় বাট্টা
  4. ঘ. প্রাপ্ত বাট্টা
উত্তর দেখো

সঠিক উত্তর: খ. প্রদত্ত বাট্টা

Rajshahi Board · 2025
5. প্রতিষ্ঠানের প্রতিটি খাতের ক্রমাগত পরিবর্তন ও নিট পরিমাণ জানার জন্য কোনটি প্রস্তুত করা হয়?
  1. ক. হিসাব
  2. খ. আর্থিক বিবরণী
  3. গ. জাবেদা
  4. ঘ. রেওয়ামিল
উত্তর দেখো

সঠিক উত্তর: ক. হিসাব

Rajshahi Board · 2025
6. হিসাববিজ্ঞান তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে?
  1. ক. অভ্যন্তরীণ নিরীক্ষক
  2. খ. ঋণদাতা
  3. গ. কর্মচারী ও কর্মকর্তা
  4. ঘ. ব্যবস্থাপক
উত্তর দেখো

সঠিক উত্তর: ঘ. ব্যবস্থাপক

Rajshahi Board · 2025
7. অনাদায়ী পাওনা সঞ্চিতি লেনদেনের কোন বৈশিষ্ট্যের উদাহরণ?
  1. ক. দৃশ্যমানতা
  2. খ. দ্বৈত সত্তা
  3. গ. ঐতিহাসিক ঘটনা
  4. ঘ. আর্থিক অবস্থার পরিবর্তন
উত্তর দেখো

সঠিক উত্তর: গ. ঐতিহাসিক ঘটনা

Comilla Board · 2025
8. 10,000 টাকার দেনার পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা প্রদান করা হলো। ডেবিট হিসাব কোনটি?
  1. ক. প্রাপ্ত বাট্টা হিসাব
  2. খ. পাওনাদার হিসাব
  3. গ. নগদান হিসাব
  4. ঘ. দেনাদার হিসাব
উত্তর দেখো

সঠিক উত্তর: খ. পাওনাদার হিসাব

Comilla Board · 2025
9. বিক্রয়কারী ব্যবসায়ের মূল পরিচালনা আয় কোনটি?
  1. ক. বাট্টা প্রাপ্তি
  2. খ. সুদ প্রাপ্তি
  3. গ. সম্পদ বিক্রয়
  4. ঘ. পণ্য বিক্রয়
উত্তর দেখো

সঠিক উত্তর: ঘ. পণ্য বিক্রয়

Comilla Board · 2025
10. বিশেষ জাবেদা কয় ধরনের?
  1. ক. 2 ধরনের
  2. খ. 4 ধরনের
  3. গ. 5 ধরনের
  4. ঘ. 6 ধরনের
উত্তর দেখো

সঠিক উত্তর: ঘ. 6 ধরনের

Jessore Board · 2025
11. প্রাপ্ত চেক প্রত্যাখ্যাত হলে কোন হিসাব ক্রেডিট হবে?
  1. ক. ব্যাংক হিসাব
  2. খ. পাওনাদার হিসাব
  3. গ. নগদান হিসাব
  4. ঘ. দেনাদার হিসাব
উত্তর দেখো

সঠিক উত্তর: ক. ব্যাংক হিসাব

Jessore Board · 2025
12. ধারে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, হিসাব সমীকরণে প্রভাবিত হবে কোনটি?
  1. ক. A ও E বৃদ্ধি
  2. খ. A ও L হ্রাস
  3. গ. A ও L বৃদ্ধি
  4. ঘ. A ও E হ্রাস
উত্তর দেখো

সঠিক উত্তর: গ. A ও L বৃদ্ধি

Jessore Board · 2025
13. খতিয়ানে ব্যবহৃত B/D দ্বারা কী বোঝায়?
  1. ক. নিচের নীত
  2. খ. উপর থেকে আনীত
  3. গ. সম্মুখে নীত
  4. ঘ. পেছন থেকে আনীত
উত্তর দেখো

সঠিক উত্তর: খ. উপর থেকে আনীত

Chattogram Board · 2025
14. আসবাবপত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত কোনটি?
  1. ক. কারখানার ভাড়া
  2. খ. কাঠের পরিবহণ ব্যয়
  3. গ. তারকাটা ও শিরিষ কাগজের ব্যয়
  4. ঘ. প্রারম্ভিক চলতি কার্য
উত্তর দেখো

সঠিক উত্তর: খ. কাঠের পরিবহণ ব্যয়

Chattogram Board · 2025
15. কেন হিসাব রাখার প্রয়োজনীয়তা অপরিসীম?
  1. ক. আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির জন্য
  2. খ. দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য
  3. গ. মিতব্যয়ী জীবন গঠনের জন্য
  4. ঘ. অপচয় কম করার জন্য
উত্তর দেখো

সঠিক উত্তর: ক. আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির জন্য

Barishal Board · 2025
16. যায়েদের নিকট থেকে 10,500 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 10,250 টাকা প্রাপ্তি। লেনদেনটি তিনঘরা নগদান বইয়ে দেখাতে হবে– i. ডেবিট দিকে নগদের ঘরে 10,250 টাকা ii. ক্রেডিট দিকে নগদের ঘরে 10,250 টাকা iii. ডেবিট দিকে প্রদত্ত বাট্টা 250 টাকা নিচের কোনটি সঠিক?
  1. ক. i ও ii
  2. খ. i ও iii
  3. গ. ii ও iii
  4. ঘ. i, ii ও iii
উত্তর দেখো

সঠিক উত্তর: খ. i ও iii

Barishal Board · 2025
17. অরাভ ব্রাদার্সের নিকট হতে পণ্য বিক্রয় বাবদ চেক প্রাপ্তি 20,000 টাকা। এর সঠিক জাবেদা নিচের কোনটি?
  1. ক. ব্যাংক হিসাব ডেবিট 20,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 20,000 টাকা
  2. খ. ব্যাংক হিসাব ডেবিট 20,000 টাকা, দেনাদার হিসাব ক্রেডিট 20,000 টাকা
  3. গ. ব্যাংক হিসাব ডেবিট 20,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা
  4. ঘ. নগদান হিসাব ডেবিট 20,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 20,000 টাকা
উত্তর দেখো

সঠিক উত্তর: ক. ব্যাংক হিসাব ডেবিট 20,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 20,000 টাকা

Barishal Board · 2025
18. উদ্দীপক: মারিয়া এন্টারপ্রাইজ 2024 সালের জুলাই মাসে ব্যাংকে 50,000 টাকা জমা দিল, 20,000 টাকার পণ্য বিক্রয় করে 50% নগদে এবং 50% চেকে পেলো, ব্যাংক হতে 20,000 টাকা উত্তোলন করল। কন্ট্রা এন্ট্রির টাকার পরিমাণ কত?
  1. ক. 50,000 টাকা
  2. খ. 60,000 টাকা
  3. গ. 70,000 টাকা
  4. ঘ. 80,000 টাকা
উত্তর দেখো

সঠিক উত্তর: গ. 70,000 টাকা

Sylhet Board · 2025
19. উদ্দীপক: জনাব আমিনা 2024 সালে নগদ 2,00,000 টাকা ও 50,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। তিনি সংশ্লিষ্ট বছরে কমিশন পান 30,000 টাকা যার মধ্যে পরবর্তী বৎসরের 5,000 টাকা। পণ্য বিক্রয় করেন 3,000 টাকা এবং ভাড়া বকেয়া আছে 7,000 টাকা। তাহার ব্যবসায়ে দায়ের পরিমাণ কত?
  1. ক. 50,000 টাকা
  2. খ. 55,000 টাকা
  3. গ. 57,000 টাকা
  4. ঘ. 62,000 টাকা
উত্তর দেখো

সঠিক উত্তর: ঘ. 62,000 টাকা

Sylhet Board · 2025
20. কোনটি মুনাফাভোগী প্রতিষ্ঠান?
  1. ক. স্কুল
  2. খ. ব্যাংক
  3. গ. হাসপাতাল
  4. ঘ. ক্লাব
উত্তর দেখো

সঠিক উত্তর: খ. ব্যাংক

Sylhet Board · 2025
21. নিচের কোনটি ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা?
  1. ক. মূলধন গঠন
  2. খ. দক্ষ শ্রমিকের বেতন প্রদান
  3. গ. মেধাবীদের বৃত্তি প্রদান
  4. ঘ. পরিশ্রমী ব্যক্তিকে সম্মান প্রদান
উত্তর দেখো

সঠিক উত্তর: গ. মেধাবীদের বৃত্তি প্রদান

Dinajpur Board · 2025
22. প্রচারের জন্য পণ্য বিতরণ এক্ষেত্রে কোন হিসাবটি ক্রেডিট হবে?
  1. ক. পণ্য হিসাব
  2. খ. বিজ্ঞাপন হিসাব
  3. গ. ক্রয় হিসাব
  4. ঘ. বিতরণ হিসাব
উত্তর দেখো

সঠিক উত্তর: গ. ক্রয় হিসাব

Dinajpur Board · 2025
23. উদ্দীপক: হামিম ট্রেডার্স এর নিট বিক্রয় 21,000 টাকা, মোট মুনাফা 10,000 টাকা, পরিচালন ক্ষতি 12,000 টাকা। হামিম ট্রেডার্স এর নিট মুনাফা/ক্ষতির পরিমাণ কত?
  1. ক. নীট মুনাফা 2,000 টাকা
  2. খ. নীট ক্ষতি 2,000 টাকা
  3. গ. নীট মুনাফা 9,000 টাকা
  4. ঘ. নীট ক্ষতি 9,000 টাকা
উত্তর দেখো

সঠিক উত্তর: খ. নীট ক্ষতি 2,000 টাকা

Dinajpur Board · 2025
24. দুইঘরা নগদান বই থেকে যে কোনো সময় জানা যায়– i. নগদ বাট্টা ii. ব্যাংক উদ্বৃত্ত iii. নগদ উদ্বৃত্ত নিচের কোনটি সঠিক?
  1. ক. i ও ii
  2. খ. i ও iii
  3. গ. ii ও iii
  4. ঘ. i, ii ও iii
উত্তর দেখো

সঠিক উত্তর: গ. ii ও iii

Mymensingh Board · 2025
25. হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য– i. আর্থিক অবস্থা নিরূপণ ii. ফলাফল নিরূপণ করা iii. ব্যয় নিয়ন্ত্রণ করা নিচের কোনটি সঠিক?
  1. ক. i ও ii
  2. খ. i ও iii
  3. গ. ii ও iii
  4. ঘ. i, ii ও iii
উত্তর দেখো

সঠিক উত্তর: ঘ. i, ii ও iii

Mymensingh Board · 2025

সবগুলো প্রশ্ন অনুশীলন করো

টাইমার সহ মক টেস্ট দাও, ভুল প্রশ্নের রিপোর্ট দেখো এবং প্রতিদিন একটু একটু করে উন্নতি করো।

অনুশীলন শুরু করো

অন্যান্য বিষয়

বাংলা ১ম পত্রবাংলা ২য় পত্রসাধারণ গণিতউচ্চতর গণিতপদার্থবিজ্ঞানরসায়নজীববিজ্ঞানতথ্য ও যোগাযোগ প্রযুক্তিবাংলাদেশ ও বিশ্বপরিচয়ইসলাম ও নৈতিক শিক্ষাফিন্যান্স ও ব্যাংকিং